ঢাকাFriday , 20 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিরা ধর্ম, বিজ্ঞান ও গণতন্ত্রের শত্রু : তথ্যমন্ত্রী

Link Copied!

Inuনিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিদের আজব প্রাণি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এরা ধর্ম, বিজ্ঞান আর গণতন্ত্রের শত্রু।
বিজ্ঞানী আইনস্টাইন স্মরণে বিজ্ঞানসাময়িকী ‘টেলিস্কোপ’ এর ‘আইনস্টাইন ও সাধারণ আপেক্ষিকতা’ সংখ্যার প্রকাশনা উৎসবে এ কথা বলেন মন্ত্রী।
রাজধানীর পরমাণু শক্তিকেন্দ্রে বৃহস্পতিবার রাতে বিজ্ঞানগবেষক রুশো তাহের সম্পাদিত এ সাময়িকীর বিশেষ সংখ্যাটি উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছিলেন প্রধান অতিথি।
তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা আজব প্রাণী। এরা ধর্ম, বিজ্ঞান ও গণতন্ত্রের শত্রু।’
সেইসাথে দেশে বিজ্ঞানচর্চার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘আইনস্টাইনসহ বিজ্ঞানচর্চায় প্রয়োজন অসাম্প্রদায়িক, মুক্তচিন্তার পরিবেশ।’
বিশিষ্ট কবি ও স্থপতি রবিউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞানসাময়িকী টেলিস্কোপ এর প্রধান সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম, বেতার-সম্প্রচার বিশেষজ্ঞ মনোরঞ্জন দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোস সেন্টারের পরিচালক অধ্যাপক শামীমা কে চেৌধুরী, বিজ্ঞানসংগঠক শাহজাহান মৃধা, কলামিস্ট ও মণি সিং-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ।