ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের কষ্টার্জিত অর্থ জুয়ার মাধ্যমে পাচার

Link Copied!

khalafatনিজস্ব প্রতিবেদক : জনগণের কষ্টার্জিত অর্থ জুয়ার ক্যাসিনোর মাধ্যমে পাচার করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগর।
শুক্রবার রাজধানীর বিজয়নগরের খেলাফত মজলিস মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নে নামের মানুষ হত্যার মহোৎসব বন্ধ করতে হবে। উন্নয়নের স্বপ্ন দেখিয়ে জনগণের সম্পদ লুট করার মহোৎসব চলছে। জনগণের কষ্টার্জিত অর্থ জুয়ার ক্যাসিনোর মাধ্যমে পাচার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার প্রমাণ করেছে তারা একদলীয় বাকশালী আদর্শে বিশ্বাসী’।
তিনি অনির্বাচিত আওয়ামী সরকারের দুঃশাসন অবসানে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী জানান।
প্রতিবাদ সমাবেশে খেলাফত মজলিস ঢাকা মহানগরী নেতারা বলেন, সম্প্রতি দেশব্যাপী খুন, নারী ও শিশু নির্যাতনে সরকারের ব্যর্থতা চরমে পৌঁছেছে। মসজিদে ঢুকে মসজিদের মুয়াজ্জিনকে হত্যা কিসের আলামত? এতবড় স্পর্ধা ঘাতকেরা কোথায় পেল?
বাঁশখালীতে প্রতিবাদকারী নিরীহ জনগণের মিছিলে গুলি করে নির্বিচারে মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবিও করেন বক্তারা।
সমাবেশে ছিলেন, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, ডা. রিফাত হোসেন মালিক, অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, হুমায়ুন কবির আজাদ, ফয়েজ আহমদ, মাওলানা সাইফ উদ্দিন খন্দকার, মুহাম্মদ সেলিম হোসাইন, আবুল হোসাইন, হাফেজ শফিকুল ইসলাম, শ্রমিক নেতা আবুল কালাম প্রমুখ।