ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে কঠোর আন্দোলনের হুমকি

Link Copied!

Rizviনিজস্ব প্রতিবেদক : সরকার আবারও গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তাদেরকে এ পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে দলটি।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন।
সরকারকে ‘গণবিরোধী ও অবৈধ’ আখ্যায়িত করে রিজভী বলেন, এ সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সকল সেক্টর ধ্বংসের পর  আবারো গ্যাস ও বিদ্যুতের দাম দ্বিগুণের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববাজারে তেলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তারপরও এ দাম বৃদ্ধি করা হচ্ছে সরকারের দুর্নীতির ব্যপ্তি আরও বৃদ্ধি করার জন্য। দাম বাড়ালে মানুষের জীবনযাত্রার ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে জনগণকে অতুল গহ্বরে ঠেলে দেয়া হবে। মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে এবং ভয়াবহ দুর্যোগে পড়বে।’
তিনি বলেন, ‘রাজকোষ থেকে জনগণের শত শত কোটি টাকা চুরি হয়েছে। গত কয়েক বছর ধরে সরকারি ব্যাংকগুলো লোপাট, শেয়ার বাজার থেকে লক্ষ-কোটি টাকা আত্মসাৎ করে দেশের সম্পদের বিরাট অংশ বিদেশে পাচার করা হচ্ছে। এর মাধ্যমে ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে কাফন পরিয়ে দিয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া,  সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট  আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর আবদুল লতিফ জনি প্রমুখ।