ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে চলছে ঢিলেঢালা হরতাল

Link Copied!

Hortalচট্টগ্রাম প্রতিনিধি : গণ্ডামারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘাতে গুলিতে চারজন নিহতের প্রতিবাদ ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে বাঁশখালী উপজেলা। সকাল থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই কর্মসূচির ডাক দেয় ‘বাঁশখালী ছাত্র ঐক্য ফোরামে’ নামে একটি সংগঠন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদর ও ইউনিয়নগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলার কোথাও হরতালের সমর্থনে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। তবে সোমবারের সংঘর্ষস্থল গণ্ডামারা ইউনিয়নে এখনো জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠেনি।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম নগরস্থ ‘বাঁশখালী ছাত্র ঐক্য ফোরামে’র আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘বাঁশখালী স্বাভাবিক। এখানে হরতালের সমর্থনে কাউকে মাঠে দেখা যায়নি। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।’