নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রহিম (৩৭) নামের এক কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। তিনি পূর্ব কদমতলীতে বসবাস করেন এবং নারায়ণগঞ্জের পাগলায় ঈগলু আইসক্রিম ফ্যাক্টরির কাভার্ড ভ্যান চালান।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক জানান, ছিনতাইকারীরা রহিমকে মাথার পেছনে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

