ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ ব্যবহারের তদবির করবো

Link Copied!

Enuনারায়ণগঞ্জ প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা গিয়েছেন তারা প্রত্যেকেই সাহসী। তারা প্রত্যেকেই বীর। তাই সকল মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ ব্যবহার করার জন্য সরকারি স্বীকৃতি দেয়ার জন্য শেষ তদবির করবো। যাতে মৃত্যুর পরও শুধুমাত্র নাম দেখে সবাই জানতে পারে যে উনি একজন মুক্তিযোদ্ধা।’
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা পরিষদের ‘৫২ থেকে বাংলাদেশ’ টেরাকোটার উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা চেক প্রদানেরর জন্য ওই অনুষ্ঠানেরর আয়োজন করা হয়। তিনি সকল জেলার মুক্তিযোদ্ধা কমান্ডারদের স্লোগান দেয়ার আহ্বান জানান যে, ‘নামের আগে বীর ব্যবহারে রাষ্ট্রীয় স্বীকৃতি চাই’।
হাসানুল হক ইনু আরো বলেন, ‘স্বাধীন বাংলাদেশে রাজাকাররা শয়তানের মতো। রাজাকার বুড়া হলেও বদলায় না। তাই যতদিন বাঁচবো রাজাকারদের রাজাকার বলবোই। যারা রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতা দিবস পালন করেন তারা নব্য রাজাকার। আর যারা তাদের সঙ্গে নিয়ে ২১ ফেব্রুয়ারি পালন করে তারা পাকিস্তানি ভূত।’
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডারের কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক জেলা কমান্ডার সামিউল্লা মিলন, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী প্রমুখ।