ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বোনকে গণধর্ষণের প্রতিবাদে যুবলীগের মানববন্ধন

Link Copied!

rapeলক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার কমলনগরে দুই কিশোরী বোনকে গণধর্ষণের প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের তমিজ মার্কেট সংলগ্ন যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী, সদর (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজান পাটোয়ারী, সাবেক জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন চুন্নু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দেখে একটি মহল ধর্ষণের মতো একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। এ সময় দুই কিশোরী বোনকে গণধর্ষণের জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২৯ মার্চ মঙ্গলবার রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন। ঘটনার ৮দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।