ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বারুনী স্নান অনুষ্ঠিত

Link Copied!

sherpurশেরপুর প্রতিনিধি : শেরপুরের ঐতিহ্যবাহী গড় জড়িপার কালীদহ সাগরে হিন্দু ধর্মাবম্বীদের বারুনী স্নান আজ ৫ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বৈদিকমন্ত্র উচ্চারণসহ সাগরের পবিত্র জলে ডুব দেন। এ সময় পুণ্যার্থীরা পূর্ব পুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ করেন। স্নানার্থীদের বিশ্বাস এ পবিত্র জলে গোসল করলে মনের সকল কুটিলতা, সঙ্কীর্ণতা ও পাপমোচন হয়। স্নান শেষে পুণ্যার্থীরা সাগরপাড়ে অনুষ্ঠিত গঙ্গাপুজা ও সংকীর্তন উপভোগ করেন। এতে দূর দূরান্ত থেকে শত শত ভক্তকুল ও পুণ্যার্থীরা অংশ নেয়।
প্রায় দেড়শ বছর আগে কোচ সামন্ত আমল থেকে ঐতিহ্যবাহী গড় জড়িপা মাটির দূর্গ সংলগ্ন কালীদহ সাগরে বারুনী স্নান অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বর্তমানে ওই কালীদহ সাগর শুকিয়ে যাওয়ায় এর জৌলুস কমে গেছে। এছাড়া পূর্বে এখানে ১৫ দিনব্যাপী মেলা বসতো। সে মেলাও এখন আর হয় না। তবে এখন স্নানের দিন ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চলে এ মেলা।
মেলায় দেশীয় হস্তশিল্প, মাটির খেলনা, বাঁশ-বেতের তৈজসপত্র, মুখরোচক খাবারের দোকান নিয়ে পশারীরা ভিড় জমায়। এবার মেলায় উল্লেখযোগ্য পুণ্যার্থীর আগমন ঘটে। শেরপুর জেলা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নে এ কালীদাহ সাগর অবস্থিত।
শেরপুর জেলা শহর থেকে শেরপুর-শ্রীবর্দী সড়কের লঙ্গর পাড়া বাজর পর্যন্ত ৬ কিলোমিটার প্রসস্ত পাকা সড়ক থকলেও লঙ্গরপাড়া থেকে গড়জরিপা কালীদাহ সাগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকার করণে পুর্ণার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। ওই সড়ক পাকা করণের দাবি জানিয়েছেন হিন্দু ভক্তকুল ও পুর্ণার্থীরা।