ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের গুলিতে শিশু-নারীসহ আহত ১০

Link Copied!

Guli-নোয়াখালী প্রতিনিধি : সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে ডাকাতের ছোড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ১০ মাসের এক শিশু ও তিন নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার গভীর রাতে ওই ইউনিয়নের আন্ডারচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ আমির হোসেন (২০), ফারুক হোসেন (৫০), জেসমিন আক্তার (১৭), ফাতেমা আক্তার (২৫) ও ইয়াছমিন আক্তারকে (১০ মাস) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত সাইফুল ইসলাম (৬০), শাকিল আহমেদ (০৭), মনিরুল ইসলাম (২২), বিবি কুলসুমসহ (৫০) অপর ৫ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও আহতরা জানান, সোমবার রাতে আন্ডারচর গ্রামের সাইফুল ইসলামের বসত ঘরের দরজা ভেঙে ১৫-২০ জনের অস্ত্রধারী ডাকাত দল ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের আঘাতে পরিবারের সদস্যদের আহত করে মালামাল লুট করে।
পরে আহতদের চিৎকারে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে তাদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি ৫ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে আমির হোসেন ও ফারুক হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।