পাবনা প্রতিনিধি : সাঁথিয়া উপজেলার বৈরাগী সোনাতলায় অস্ত্র, গুলি ও কার্তুজসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম ওই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের উপপরিচালক শেখ মনিরুজ্জামান পিএএম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ফাহাদ্দিস কম্পিউটারাইজড হোমিও কমপ্লেক্সের সামনে থেকে বিদেশি একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ১টি খালি কার্তুজসহ শফিকুল ইসলামকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, শফিকুল ইসলাম অস্ত্রটি নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন ধরে লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে ও এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে সাঁথিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃত শফিকুল ইসলাম ও উদ্ধারকৃত অস্ত্রগুলি থানায় সোর্পদ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

