ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাকুর কিচেনে আসল স্বাদে তিন পদ

Link Copied!

Kakur-Chikenলাইফস্টাইল ডেস্ক: নামি দামি খাবার রেস্টুরেন্টের দেখা মেলে শহরের অলি-গলি বা বড় শপিং মলে। মুখরোচক সব খাবারের পসরা সাজানো থাকে সেসব রেস্টুরেন্টে। মোঘলীয় খানা খাওয়া চলে বন্ধু-বান্ধব এবং পরিবার পরিজন নিয়ে। অথচ কোথাও যেন স্বাদের কিছুটা ঘাটতি থেকেই যায়। আর এই ঘাটতি মূলত রান্নার উপকরণ এবং কৌশলের কাছে বাধা পড়ে থাকে। ভোজন রসিকদের কথা চিন্তা করে কাকুর কিচেন নিয়ে এসেছে কাঠ কয়লার চুলায় দম দিয়ে রান্না করা তিনটি প্রধান আইটেম। এ তালিকায় আছে দম বিরিয়ানি, দম তেহারি আর দম মোরগ পোলাও। সঙ্গে থাকছে সুস্বাদু আচার, পছন্দমতো কাবাব আর সালাদ।
সাতক্ষীরায় নিজস্ব ডেইরি ফার্মে তৈরি ঘি, বাসমতি চাল ও উৎকৃষ্ট মানের সব মসলা দিয়ে তৈরি এই তিন খাবার একবারে মোঘলীয় স্বাদের। প্রথাগত বিরিয়ানি ও তেহারির স্বাদের বদলে একটু ভিন্ন স্বাদ ও ভিন্ন আয়োজনের কাকুর কিচেনের খাবারের দাম রয়েছে হাতের নাগালে। দম বিরিয়ানি ও দম মোরগ পোলাও পাওয়া যাবে ১৯০ টাকায়, আর দম তেহারি ১৭০ টাকায়। বাড়তি স্বাদ যোগ করতে ৬৫ টাকায় চিকেন জালি কাবাব ও ৫৫ টাকায় বিফ জালি কাবাব তো আছেই।
পূর্ণতৃপ্তি সহকারে খাবার গ্রহণের জন্য রয়েছে বোরহানি ও নানা রকমের সফট ড্রিংকস। পার্সেল কিংবা খাওয়ার জন্য এটি খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। কাকুর কিচেনের ঠিকানা: ৭৮, (আনন্দ সিনেমা হলের পাশে) ফার্মগেট, ঢাকা। ফোন: ০১৭২২ ২৩২২২৬। ফেসবুক পেজ : www.facebook.com/kakurkitchen