ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, শিশুসহ আহত ৫

Link Copied!

Brustচট্টগ্রাম প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা সদরে আয়োজিত বিজয় মেলায় বেলুন বিক্রির প্রস্তুতির সময় সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। একই ঘটনায় সেখানে জড়ো হওয়া তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ  ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম।
ওসি বলেন, ‘পশ্চিম গোমদণ্ডী এলাকায় বিজয় মেলায় বিক্রির জন্য মেলার পাশে একটি বাড়িতে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে বেলুন বিক্রেতা ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছে। তবে আহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ‘বোয়ালখালীতে বিজ মেলায় বেলুনওয়ালার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আনোয়ার (২৫) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা হলেন, সামিউল (১০), সাকিবুল (৯), নাঈম উদ্দিন (৮) ও সেন্টু মিয়া (৪০)।’