ঢাকাTuesday , 15 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যতো প্রভাবশালীই হোক বিধি ভাঙলে ব্যবস্থা

Link Copied!

Kaderকুমিল্লা প্রতিনিধি : পৌরসভা নির্বাচন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রী বা এমপি যতো প্রভাবশালীই হোক না কেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
মঙ্গলবার কুমিল্লার মিল্লার মিয়াবাজারে চারলেন প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রকল্পের অগ্রগতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চারলেন প্রকল্পের প্রথম স্তরের কাজ শেষ পর্যায়ে। ১৯২ কিলোমিটারের মধ্যে এই পর্যন্ত ১৭৫ কিলোমিটারের প্রথম স্তরের কাজ শেষ হয়েছে। ডিসেম্বরেই বাকী কাজ শেষ হবে। আর দ্বিতীয় স্তর বা ফিনিশিংয়ের কাজ করতে দুই থেকে তিন মাস লাগতে পারে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চারলেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম এ সবুর, সড়ক ও জনপথ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রমুখ।