ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন থেকে সরে যাবেন না, খালেদাকে নাসিম

Link Copied!

khaleda-nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘খালেদা জিয়া নির্বাচন করতে রাজি হয়েছেন। কোনো অজুহাতে আবার নির্বাচনের মাঠ থেকে পিছিয়ে যাবেন না।’
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের নব নির্মিত বর্হিবিভাগের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের মধ্যে নির্বাচন করে আমরা জয়ী হয়েছি। খালেদাকে ধন্যবাদ জানাই, উনি নির্বাচন করতে রাজি হয়েছেন।’
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো অজুহাতে আবার নির্বাচনের মাঠ থেকে পিছিয়ে যাবেন না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিন, দেখেন কী হয়।’
এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহসচিব প্রফেসর এম ইকবাল আর্সালান প্রমুখ উপস্থিত ছিলেন।