ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বাংলাদেশি হত্যায় লেবার পার্টির উদ্বেগ

Link Copied!

Labour_Partyনিজস্ব প্রতিবেদক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে সীমান্তে চারজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।
শনিবার বিকেলে এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য হুমকি। ’
তারা বলেন, ‘সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিজিবি সীমান্তে অর্পিত দায়িত্ব পালন করতে পারছে না। ভারত সরকার সীমান্ত হত্যা বন্ধ না করে, বরং জ্যামিতিক হারে বাড়িয়ে দিয়েছে। তাবেদার বাকশালী সরকার হত্যাকাণ্ডের জোরালো প্রতিবাদ না করে নীরব থাকায় ভারতীয় লাইসেন্সধারী খুনি চক্র উৎসাহিত হচ্ছে।’
সীমান্তে হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন, এ মন্তব্য করে নেতারা বলেন, ‘বিএসএফ আন্তর্জাতিক সব রীতি-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যায় লিপ্ত হচ্ছে। সরকারের উচিত, দেশের নাগরিকদের সুরক্ষায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিজিবিকে শক্তিশালী করা।’