ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রচারণার সুযোগ না দেয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক

Link Copied!

hanif-1নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ না দেয়াটা সংবিধানের সাথে সাংঘর্ষিক।
তিনি বলেন, ‘আইন অনুযায়ী প্রধানমন্ত্রী-মন্ত্রীরা সরকারি সুবিধা ভোগ করেন। কিন্তু সংসদ সদস্যরা কোনো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন না। পৌর নির্বাচনে প্রচারণায় অংশ নেয়াটা তাদের সাংবিধানিক অধিকার।
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেয়ার সুযোগের দাবি সম্বলিত একটি চিঠি নিয়ে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
রোববার ১২টা ৪০মিনিটে ইসিতে আসেন ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি। দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রতিনিধি দলে ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। মনোনয়নপত্র জমা দানের আরো ১০ দিন সময় ও নির্বাচনী প্রচারণায় এমপিদের অংশগ্রহণের সুযোগ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে দলটি।