ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খালেদাকে প্রচারণার সুযোগ দিয়ে ঠিক করেনি ইসি’

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ রাখা হয়নি-এমন মন্তব্য করে এবার নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় তিনি এমন কথা বলেন।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলন হত্যা দিবস উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাসিম বলেন, ‘পৌর নির্বাচনের প্রচারণায় আমরা না হয় নাই গেলাম। কিন্তু প্রচারণায় সংসদ সদস্যদের যাওয়ার সুযোগটি রাখা দরকার ছিল।’
‘খালেদা জিয়া যে সুযোগ পাবেন, আমরা কেন সেটি পাবো না? সবার সমান সুযোগ রাখা দরকার ছিল। কমিশন কাজটা ঠিক করেনি, ঠিক করেনি।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন দিয়েছি। দলীয় ভিত্তিতে করলে অসুবিধা কী? এখন আবার টকশোতে আলোচনা হচ্ছে- কেন দিয়েছি? দিলেও দোষ, না দিলেও দোষ।’
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘বিএনপি নাকি নির্বাচনে আসবে, ভালো। আওয়ামী লীগ সবসময় খেলার মাঠে প্রস্তুত, ক্রিকেটেও আছি, ফুটবলেও আছি। আপনারা এগোলেও আছি, পেছালেও প্রস্তুত আছি। আসুন।’
অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাংকও বলছে সে কথা। তাই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে।’
চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. মিলনকে শ্রদ্ধা করলে গ্রামে যেতে হবে। রোগীদের সেবা দেওয়ার স্বপ্ন ছিল মিলনের।’
বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আখতার, বিএমএ’র সাবেক মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।