ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৌর ভোট ১৫ দিন পেছানোর শর্ত বিএনপির

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : শর্তসাপেক্ষে পৌর নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আর এই শর্তের মধ্যে রয়েছে পৌর ভোটের তারিখ আরো ১৫ দিন পিছিয়ে নতুন তফসিল ঘোষণা করতে হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মুখপাত্রের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন দলের এ সিদ্ধান্তের কথা জানান। বিএনপি চেয়ারপারসন বৃহস্পতিবার গভীর রাতে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানান রিপন।
এর আগে পৌর নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বুধবার গুলশানে নিজ কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরদিন বৃহস্পতিবার তিনি ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, দেশের ২৩৬টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার (ইসি)। আর এবার প্রথমবারের মতো দলীয় নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। মেয়র প্রার্থীরা দল থেকে মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকেই লড়বেন। পাশাপাশি স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নেয়া যাবে।