ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে সহজভাবে দেখলে ভুল করবে বিএনপি

Link Copied!

Sotish-Chandra-Rayনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহজভাবে নিলে বিএনপি ভুল করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপত্র প্রসঙ্গে সতীশ চন্দ্র রায় বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নপত্র কিভাবে দেয়া হবে, এই বিষয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে, জেলা পর্যায়ের নেতারাই মনোনয়ন দেবে। তবে এক্ষেত্রে জেলা পর্যায়ের নেতারা ব্যর্থ হলে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হবে।’
কেন্দ্রীয় ও জেলা সম্মেলন উপলক্ষে এ প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি দাপটে কোনো কাজ হবে না। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে।’
বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সংগঠন করেছেন ভালো কথা। কিন্তু মাঝ পথে যাতে সংগঠন ভেঙে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে সহযোগিতা করাই আপনাদের সংগঠনের একমাত্র উদ্দেশ্য হতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি নূরুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সুমন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম জয় প্রমুখ উপস্থিত ছিলেন।