ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস দমনে আওয়ামী লীগের পাশে আছে চীন

Link Copied!

ASHRAFনিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবাদ দমন ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারে চীন সব সময় আওয়ামী লীগের পাশে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পুরোনো। সন্ত্রাসবাদ দমন ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারে চীন সব সময় আওয়ামী লীগের পাশে ছিল, আছে এবং থাকবে। বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে।’
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘চীন এখন সুপার পাওয়ার দেশ। তারা আমাদের নিকটতম প্রতিবেশী। চীনের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে বর্তমান সরকারের সম্পর্ক যেমন শক্তিশালী হয়েছে তেমনি দলীয়ভাবেও। চীনে আওয়ামী লীগের আরও প্রতিনিধিদল যাবেন। তারাও আসবেন। সম্পর্ক আরও গভীর হবে।’
আশরাফের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনি সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, এসএম কামাল হোসেন,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
অপর দিকে চীনের প্রতিনিধিদলে ছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ও স্পেশাল এনভয় মি. চ্যান জিয়ান, আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক ইউয়ান জেভিন, আন্তর্জাতিক বিভাগের পরিচালক ইউয়ান রিডং প্রমুখ।