ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোট নেতাদের ডেকেছেন খালেদা

Link Copied!

khaleda02নিজস্ব প্রতিবেদক : রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিউল আলম প্রধান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে।’
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ২১ নভেম্বর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর এটাই হবে ২০ দলীয় জোটের সঙ্গে তার প্রথম বৈঠক।