ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার আ.লীগের জরুরি সভা

Link Copied!

A.Legue_নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের জরুরি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকা হয়েছে।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় পৌরসভা নির্বাচন, আওয়ামী লীগের কাউন্সিল, দলটির সাংগঠনিক অবস্থাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়।