ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সব জঙ্গিবাদের মূলে জামায়াত-শিবির’ : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : ‘দেশে আইএস নেই’ বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমি বারবার বলেছি, দেশে আইএস নেই। আবারও জোর গলায় বলছি, সাংগঠনিকভাবে দেশে কোনো আইএস নেই। দেশের জঙ্গি গ্রুপগুলো নাম পাল্টে এসব অপকর্মে লিপ্ত। আর সব জঙ্গিবাদের মূলে জামায়াত-শিবির।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘জামায়াত থেকেই জঙ্গিবাদের উৎপত্তি। তারাই একেক সময় একেক নাম ধারণ করে বোমা হামলা, হত্যাকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ নিয়ে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে। তবে এটা নিয়ে এখনই বেশি কিছু বলব না।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইএস এর নাম দিয়ে তাজিয়া মিছিলে যারা হামলা করেছিল তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। ’ দেশকে অস্থিতিশালী করার চেষ্টা চালিয়ে কেউ পার পাবে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিদেশে থাকা বাংলাদেশিরা এমআরপি পাবেন, পাসপোর্ট অধিদপ্তরের সেই সক্ষমতা আছে।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময় হলে এসব খুলে দেওয়া হবে। যদিও দেশের তরুণরা বিকল্পভাবে ফেসবুক ব্যবহার করছেন। তবে তা না করাই ভালো।’