ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মিথ্যা’ মামলায় নেতাকর্মীদের গ্রেফতার চলছে

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : ‘মিথ্যা’ মামলায় দেশব্যাপী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযোগ করে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, ‘সারাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং তাদের গ্রেফতার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এর অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা সভাপতি আব্দুর রহমান বাবুল, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন খান, মনির আহমেদ, সাগর মাতব্বর, সবুজ মিয়া এবং গফরগাঁও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম ইমনকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি এই গ্রেফতারের ঘটনার নিন্দা জানান। একইসঙ্গে তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।