নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে যৌতুকের জন্য এক সন্তানের জননী রোজিনা আখতারকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী।
মঙ্গলবার রাতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা রফিকুল ইসলাম ইসলাম জানান, মেয়ের বিয়ের সময় যৌতুক হিসেবে দেয়ার কথা ছিল চার লাখ টাকা। এর মধ্যে নগদ দুই লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকী টাকার জন্য স্বামীসহ স্বশুরবাড়ির লোকজন প্রায়ই রোজিনাকে নির্যাতন করতো। অবশেষে তারা মেয়েটিকে পিটিয়ে মেরেই ফেললো।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জানান, নিহতের বাবাকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

