লাইফস্টাইল ডেস্ক : ব্যস্ত জীবনে সৌন্দর্য রক্ষায় এত সময় কই? তবু আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের চেহারাকে বেহাল দশা দেখেন তখন মনটাই ভেঙে যায়। চাই ব্রণহীন, উজ্জ্বল, মসৃণ ও ফর্সা ত্বক। হাতে সময় অল্প তবু আপনি চাইলে কিন্তু পেতে পারেন মনের মতো সুন্দর ত্বক। পার্লার নয়, সহজলভ্য উপাদানের সঠিক ব্যবহারে তৈরি করে নিন একটি ফেসমাস্ক। সপ্তাহে মাত্র একবার মাস্ক ব্যবহার করেই পেয়ে যান অটুট সৌন্দর্য। এই মাস্ক ত্বকের বাড়তি তেল দূর, ব্রণ ও ব্ল্যাকহেডসের হাত থেকে রক্ষা, কালো দাগছোপ মিলিয়ে দেয়া এবং ত্বককে করবে নরম ও মসৃণ। সেজন্য-
অলিভ অয়েল ১ চা চামচ, খাঁটি মধু আধা চা চামচ, বেকিং সোডা ১ চা চামচ দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে রাখুন। এবার মুখ খুব ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে ত্বক উপযোগী ফেসওয়াস দিয়ে। পেস্টটি পরিষ্কার ত্বকে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। মাস্ক শুকিয়ে এলে উষ্ণ পানি দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক পাবে কাঙ্ক্ষিত ফল।
ত্বকের ঝিলিক দেখে হয়তো নিজের চোখকেই বিশ্বাস হবে না। অথচ আপনি পাবেন হাস্যোজ্জ্বল একটি ত্বক আর আশপাশের সবার প্রশংসা।

