ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমের খোসার অসাধারণ কিছু ব্যবহার

Link Copied!

eggলাইফস্টাইল ডেস্ক : সকালের নাস্তায় অতি পরিচিত এক খাবারের নাম ডিম। শরীরের দুর্বলতা কাটানো, বাচ্চাদের বাড়ন্ত শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান, সহজে খাবার প্রস্তুত উপযোগী, লোভনীয় ও সুস্বাদু খাবার প্রস্তুতিতে ডিমের ব্যবহার চলে খুব বেশি। কিন্তু খোসা, সেই চলে যায় ময়লার ঝুড়িতে। অথচ ফেলনা এই খোসার রয়েছে কিছু অসাধারণ ব্যবহার। যেমন-
ওয়াল ম্যাট
সুদৃশ্য ওয়াল ম্যাট তৈরি করা সম্ভব ফেলনা ডিমের খোসা দিয়ে। গাঢ় রঙের কোনো কাপড়ের ওপর পছন্দের দৃশ্য একে নিন। এবার আঠা দিয়ে তার ওপর ভাঙা ডিমের খোসা পাশাপাশি লাগিয়ে দিন। ব্যস হয়ে গেল।
ক্যালসিয়ামের উৎস
গৃহপালিত প্রাণির ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য ডিমের খোসা একটি বড় উৎস। ভালো করে গুড়ো করে গৃহপালিত প্রাণির প্রতিদিনকার খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। এতে তাদেরও ক্যালসিয়ামের ঘাটতি মিটে যাবে, কিন্তু অবশ্যই সেই গৃহপালিত প্রাণির বয়স ৯ মাসের বেশি হতে হবে।
সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি
আপনি কি জানেন ডিমের খোসা সাদা কাপড়কে আরও উজ্জ্বল করতে সাহায্য করে। সাধারণ ডিটারজেন্ট ও ডিমের খোসার গুড়ো দিয়ে ধুয়ে কাপড় মেখে রেখে দিন। পরে ধুয়ে নিলে সাদা কাপড় আরও সাদা ও উজ্জ্বল হবে।
মাটির উর্বরতা বৃদ্ধি
ডিমের খোসা মাটির উর্বরতা বৃদ্ধির অন্যতম উপায়। ডিম খেয়ে এর খোসা অন্য কথাও না ফেলে গাছের গোঁড়ায় দিয়ে দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। আপনি চাইলে ডিমের খোসা গুড়ো করে মাটিতে মিশিয়ে দিতে পারেন। ডিমের খোসা থেকে মাটি পুষ্টি পায়। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
বাগানের পোকামাকড় দূর
পোকামাকড়ের হাত থেকে আপনার প্রিয় বাগানকে ডিমের খোসা বাঁচাতে সক্ষম। প্রতিটি গাছের গোড়ায় ডিমের খোসার গুড়া দিলে পোকামাকড়ের আক্রমণ ঠেকাবে।