ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাতাস দিয়ে হবে হাত পরিষ্কার

Link Copied!

handলাইফস্টাইল ডেস্ক : চীনে ৭ জন ছাত্রের একটি দল বাতাসের সাহায্যে হাত পরিষ্কারের এক অভিনব যন্ত্র আবিষ্কার করেছে। এর জন্যে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছে। সম্প্রতি চীনে অনুষ্ঠিত গ্লোবাল গ্র্যান্ড চ্যালেঞ্জ সামিটে তারা এই অবদানের জন্য পুরস্কার জিতে নেয়।
চাইনিজ একাডেমী অব ইঞ্জিনিয়ারিং, ইউএস ন্যাশনাল একাডেমী এবং ব্রিটিশ রয়্যাল একাডেমী সম্মিলিতভাবে এ সম্মেলনের আয়োজন করে। কেমব্রিজ ও হংকং বিশ্ববিদ্যালয়ের আরও ১৩টি দলকে হারিয়ে তারা এ পুরস্কার জিতে নেয়।
আবিষ্কারকদের একজন চীনের ঝিজিয়াং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শি ইউকুন বলেন, ‘যন্ত্রটিতে একটি প্যাডেল থাকে যা চাপ দেয়ার সঙ্গে সঙ্গে বাতাস এবং বাষ্প মিশে একটি মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণ দিয়ে হাত পরিষ্কার করা যায় অনায়াসে’।
ইউকুন জানান, ‘যন্ত্রটি ৯০ শতাংশ পর্যন্ত পানির ব্যয় কমাতে সক্ষম এবং এই মিশ্রণ সাবানের মতোই কাজ করবে’।
ইউকুন বলেন, -‘আমরা গবেষণায় দেখেছি হাতের ময়লা পরিষ্কারে সাবানের চেয়ে পানি বেশি কাজ করে। তাই আমরা বেশি পরিমাণে পানি এবং বাতাসের সাহায্যে হাত পরিষ্কার করার একটি যন্ত্র আবিষ্কারের চিন্তা করলাম’।
যন্ত্রটি আবিষ্কার করতে তাদের এক বছর সময় লেগেছিল।