ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাস্তা বাহারে বিফ বিহারি

Link Copied!

biffলাইফস্টাইল ডেস্ক : ঈদ উৎসবের এই দিনে আত্মীয় স্বজনের আনাগোনা থাকে অনেক বেশি। তাদের আপ্যায়নে পোলাও, বিরিয়ানির ভিড়ে থাকা চাই বিভিন্ন পদের সুস্বাদু নাস্তা। পরিবারের সদস্যদের সকাল, বিকেল বা সন্ধ্যার নাস্তাতেও থাকতে পারে স্পেশাল আয়োজন। ঠিক এমনই একটি সুস্বাদু নাস্তার পদ হতে পারে বিফ বিহারি। বিফ বিহারির দারুণ খাতির জমে নান অথবা পরোটার সঙ্গে। চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন বিফ বিহারি। তাই এক নজরে দেখে নেয়া যাক বাহারি নাস্তা বিফ বিহারির সহজ রেসিপি।
যা যা লাগবে
এক কেজি গরুর মাংস (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), গরম মসলা ১ চামচ, ধনে পাতা ১ চামচ, জিরা ১ চা চামচ, লাল মরিচ ২ চা চামচ, হলুদ আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল ২ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ, কস্তুরি মেথি পাউডার, আদা-রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, টকদই আধাকাপ।
যেভাবে করবেন
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। এবার শিকের মধ্যে মাংসের পিসগুলোকে ঢুকিয়ে গ্রিলে দিয়ে দিন। যাদের এই ব্যবস্থা নেই তারা গ্যাসের চুলা বা কাঠের আগুনেও সেকে নিতে পারেন। মাঝে মধ্যে ঘুরিয়ে তেল দিতে হবে। এবার বাদামি রঙ হওয়া পর্যন্ত সেকে নামিয়ে আনুন মজার স্বাদের বিফ বিহারি।