ঢাকাSaturday , 22 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

MODUলাইফস্টাইল ডেস্ক : আমাদের শরীরের জন্যে একটি অনন্য উপাদান মধু। মধু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। অমিয় এই সুধা শুধু সর্বোৎকৃষ্ট খাবারই নয় আপনার রূপচর্চায়ও হতে পারে নিত্যসঙ্গী। জেনে নিন আপনাকে সুন্দর রাখতে মধু কী কী কাজে আসবে।
মাস্ক        
আপনার ত্বক যদি হয় রুক্ষ আর শুষ্ক তাহলে ১ চা চামচ মধু সারা মুখে ভালোভাবে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। আপনার ত্বক হবে কোমল।
স্ক্রাব
বাইরে থাকাকালীন ধুলোবালি জমে ত্বক হয়ে যায় নিষ্প্রাণ। ২ চা চামচ মধুর সাথে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি ঘুরিয়ে ঘুরিয়ে মুখে লাগান। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ছুটি দিন শুষ্ক আর নিষ্প্রাণ ত্বককে।
ব্রণের গর্ত
ব্রণের গর্তগুলো আপনার সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে? ২ টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে লাগান। একটু অপেক্ষা করে পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটা আপনার ত্বকের রোদে পোড়া ভাবও দূর করবে।
হাত ও পায়ের যত্নে
মুখের ত্বক নিয়ে সচেতন থাকলেও হাত ও পায়ের যত্নের দিকে আমরা তেমন একটা নজর দিইনা। অথচ হাত ও পায়ের সৌন্দর্যও পরিপূর্ণ সৌন্দর্যের অংশ। ১ চা চামচ আপেলের মিশ্রণের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে হাত ও পায়ে লাগান। ১০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। হাত পায়ের ত্বক হবে উজ্জল।
চুল
১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ জলপাই তেল মিশিয়ে নিন। ভালোভাবে চুলে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানিতে চুল ধুয়ে ফেলুন। আপনার চুল হবে উজ্জ্বল।