ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারিকেল তেলের অজানা গুণ

Link Copied!

coconut-oilস্বাস্থ্য ডেস্ক : চুলের যত্নে প্রথম পছন্দ নারিকেল তেল। শুধু ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে নারিকেল তেলের গুণ সীমাবদ্ধ নয়। আমাদের দেহের কঠিন অনেক রোগ প্রতিরোধেও নারিকেল তেল সেরা যা আমাদের অনেকেরই অজানা।
– আমাদের মাঝে একটি ভুল ধারণা প্রচলিত আছে, হার্টের জন্যে নারিকেল তেল ভালো নয়। নারিকেল তেলে প্রচুর চর্বি রয়েছে। প্রকৃতপক্ষে নারিকেল তেলে রয়েছে প্রায় ৫০ শতাংশ লরিক এসিড। এই এসিড ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং হার্টকে উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন কঠিন রোগ থেকে রক্ষা করে।
– ওজন কমানো এবং হজমের সমস্যা ও দূর করতে নারিকেল তেল বেশ কার্যকরী। লরিক এসিড ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক রোগ থেকে রক্ষা করে। শরীরের চর্বি কাটিয়ে আপনাকে করে তোলে কর্মক্ষম। – নারিকেল তেলে থাকা ফ্যাটি এসিড আলঝেইমার রোগের চিকিৎসায় উপকারী।
– আপনার ত্বক আর চুল যদি রুক্ষ হয় তবে এই সমস্যা সমধানে নারিকেল তেল হতে পারে একটি ভালো সমাধান। এটা ত্বক এবং চুলে খুব সহজেই মিশে যায়। মেকআপ তুলতেও এটি বেশ উপযোগী। ত্বকে নিয়মিত নারিকেল তেলের ব্যবহার শুধু ত্বকের উজ্জ্বলতাই বাড়ায়না বরং ত্বকের কালো ছোপ দাগ ও ক্ষত সারিয়ে তোলে। – গোসলের পরে লোশনের পরিবর্তে ত্বকে মাখতে পারেন নারিকেল তেল।
– নারিকেল তেল চুলের জন্যে খুব উপকারি। হালকা গরম নারিকেল তেল নিয়মিত চুলে লাগালে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন। আর চুল হবে নরম। এটা চুলে প্রোটিনের অভাব দূর করে, যা আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলকে করে আকর্ষণীয়। এছাড়া নিয়মিত নারিকেল তেলের ব্যবহারে চুল হয় লম্বা।