ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু অতিরিক্ত জ্বালাতন করে?

Link Copied!

babyলাইফস্টাইল ডেস্ক : আপনি যতই চঞ্চল আর উদাসীন হোন না কেন, মা অথবা বাবা হওয়ার পর ধৈর্য্যের শেষ রক্ষা করে চলেন সুন্দরভাবে। আপনার ঘরে ফুটফুটে একটি বাচ্চা আসার পর আদর আহ্লাদে তাকে মাথায় করে রাখতেও কম করেন না। কিন্তু হাঁটি হাঁটি পা পা করে শুরু হয় তার দুষ্টুমি। চঞ্চলতা ছাড়িয়ে যেতে চায় ধৈর্য্যের সীমা। অপরের কাছে তো তার দুষ্টুমি আরও জ্বালাতনের। শিশুদের কারণে-অকারণে রাগ দেখানো, অস্থির হওয়া এসবই যেন চরিত্রের বৈশিষ্ট্য। শিশু চঞ্চল থাকবে কিন্তু অতিরিক্ত জ্বালাতন বন্ধ করার আছে কিছু উপায়। যেমন-
– শিশুর এমন চঞ্চলতায় খুব ঘাবড়ে না গিয়ে নিজেকে সামলে নিন এবং শিশুকে স্বাভাবিকভাবে দেখতে চেষ্টা করুন।
– সবসময় এই কারণে নিজেকে দোষী ভাববেন না। কারণ অনেকসময় শিশুরা কোন কারণ ছাড়াই কিংবা হঠাৎ মানসিক কোন সমস্যায় ভুগলে এমন করতে পারে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ের বাবা-মা’র হাত থাকে না।
– শিশুরা অনেক সময়ই বুঝতেই পারেনা যে তাদের ক্ষুধা লেগেছে। তারা কষ্ট পেয়ে নানাভাবে জ্বালাতন করে। তাই বাবা-মায়ের শিশুর খাবারের দিকে খেয়াল রাখতে হবে।
– একবছরের কম শিশুরা মাঝে মাঝে অতিরিক্ত গরমে, ঠাণ্ডায় কিংবা অনেকক্ষন এক কাপড় পরে থাকলে বিরক্ত হতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকুন।
– শিশুর ঘরে বসে বিরক্ত হয়ে জ্বালাতন বা বিরক্ত শুরু করতে পারে। কারণ চারদেওয়ালে বন্দী থাকাটা কোনভাবেই শিশুর জন্য ভালো হতে পারেনা। তাই মাঝে মাঝে শিশুকে নিয়ে বাইরে বেড়াতে যেতে হবে।
– শিশুর বিরক্ত করার অন্যতম প্রধান একটি কারণ হল নিজেদের কার্যক্রমে অপরের মনোযোগের অভাব। তাই শিশু এমন করলে তাকে যথেষ্ঠ সময় দিন, আদর করুন দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।