ঢাকাThursday , 20 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বয়স পেরুলেও ত্বকে থাকবে তারুণ্য

Link Copied!

ujjol-tokলাইফস্টাইল ডেস্ক : ত্বকের যত্নে প্রথম থেকেই সবাই সচেতন থাকে না। কেউ আবার দেরিতেও সচেতন হতে পারেন না। অলসতা, অনভিজ্ঞতা বা রুচির অভাবে ত্বকের সৌন্দর্য চাপা পড়ে যায় মলিনতার নিচে। যতটা বয়স পার করেন তার থেকেও বেশি বয়ষ্ক লাগে। অথচ সামান্য সচেতনতা আপনাকে জীবনভর রাখতে পারে প্রাণবন্ত। বয়স পেরুলেও ত্বকের তারুণ্য থাকতে পারে অটুট। তাই আসুন দেখে নেয়া যাক।
– ত্বক নিয়মিত স্ক্রাব করার মাধ্যমে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বকের অতিরিক্ত তেল ময়লা দূর আর ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সপ্তাহে অন্তত ২ দিন স্ক্রাব করুন। সেজন্য সমপরিমানে চালের গুঁড়ো, বেসন, চিনি, লেবুর রসের মিশ্রণ ত্বকে লাগিয়ে মিনিট পাঁচেক ম্যাসাজ করুন। এবার ঠাণ্ডা পানিতে ধুয়ে পান হাস্যোজ্জ্বল একটি ত্বক।
– প্রতিদিন রাতে ঘুমুতে যাওয়ার আগে ত্বক খুব ভালো করে পরিস্কার করে নেয়া অনেক বেশি জরুরি। এরপর ত্বক উপযোগী ময়েসচারাইজার লাগিয়ে ঘুমুতে যান। এতে ত্বক হাইড্রেট থাকবে এবং খুব সহজে বয়সের ছাপ পড়বে না।
– ত্বকের রুক্ষ্মতা, শুষ্কতা, সজীবতা হারানো, বয়সের ছাপ পড়া, চামড়া ঝুলে পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ত্বক পানি শূন্য হয়ে যাওয়া। তাই ত্বক যেন পানিশূন্য না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিদিন পর্যাপ্ত পরিমানে পানি পানের চেষ্টা করতে হবে।
– সূর্যের রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর। তাই বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিৎ। বাইরে বেরুলে ক্যাপ, স্কার্ফ, ছাতা ইত্যাদি সঙ্গে রাখলে নিরাপদ থাকবেন।
– খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। বিশেষ করে ধূমপান ও মদ্যপান থেকে একেবারে দূরে থাকলে ত্বকে অযথা বয়সের ছাপ পড়বে না।
– দুশ্চিন্তা, মানসিক চাপ ইত্যাদি যতোটা সম্ভব দূরে রাখা ভালো। নেতিবাচক এই জিনিসগুলোর কারণে আপনার ত্বকেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। ত্বকে রিঙ্কেল পড়ছে। তাই সতর্ক থাকুন নিজেই।