ঢাকাThursday , 25 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূবর্ণার ‘মিশন টেলিভিশন’

দৈনিক পাঞ্জেরী
September 25, 2014 11:20 am
Link Copied!

বিনোদন ডেস্কsuborna

প্রথমবারের মতো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেত্রী সূবর্ণা মুস্তাফা। কুইজভিত্তিক এ অনুষ্ঠানের নাম ‘মিশন টেলিভিশন’।
ঈদুল আযহা উপলক্ষে মাছরাঙা টেলিভিশন-এর আয়োজনে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম, ত্রপা মজুমদার, বিজরী বরকতউল্লাহ, তারিন ও সাজু খাদেম।
টেলিভিশন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠান।