ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির অস্তিত্ব থাকবে না

Link Copied!

kamrul-mayaনিজস্ব প্রতিবেদক : বিএনপির অস্তিত্ব থাকবে না বলে বলে মন্তব্য করেছেন সরকারের দুই মন্ত্রী। এর মধ্যে একজন হলেন ঢাকা মহানগর আওয়ামী লাগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অন্যজন হলেন নগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর আয়োজিত আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ধিত সভায় দুই মন্ত্রী এ মন্তব্য করেন।
মায়া বলেন, ‘বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ২০ দলীয় জোট কখনোই ভাঙবে না। তার কথা থেকেই প্রমাণিত হয়, শুধু ২০ দলীয় জোট না বিএনপি নামক রাজনৈতিক দলটিরই অস্তিত্ব থাকবে না। সন্ত্রাসী ও জঙ্গিবাদী দলের কোনো অস্তিত্ব থাকবে না এটাই দেশের মানুষের প্রত্যাশা।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যতই ষড়যন্ত্র ও সন্ত্রাস করেন না কেন? ২০১৯ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না। আর এ ১৯ সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেক হাসিনার অধীনেই হবে। ওই নির্বাচনে বিএনপি না আসলে তাদের আমও যাবে, ছালাও যাবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘এ কথার মধ্যে দিয়েই প্রমাণিত বিএনপি দেউলিয়া হয়ে গেছে। অচিরেই বিএনপি নামক দলটির অস্তিত্ব বিলিন হয়ে যাবে।’
কামরুল আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই। আমরা তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাবো। তারা নিজেদের প্রয়োজনে সাবধান হবে। তা না হলে দেশের জনগণ তাদের ছাড় দেবে না।’
আওয়ামী লীগের এ নেতা দাবি করে বলেন, ‘পৃথিবীর সব চেয়ে প্রচীনতম রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ অন্যতম। আওয়ামী লীগ তার আদর্শ ও ঐতিহ্য সমুন্নত রেখেই চারবার ক্ষমতায় এসেছে। আর হত্যা ও ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে। তারা হত্যা ও জঙ্গিবাদী রাজনীতির মধ্য দিয়ে দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে।’ বিএনপির কোনো রাজনৈতিক আদর্শ নেই বলেও মনে করেন তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, ভারতের কংগ্রেসকে আওয়ামী লীগ সমর্থন করে বলেই আমরা বিজেপিকে সমর্থন করেছি।