ঢাকাSunday , 21 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি সদস্যকে না ছাড়ায় জামায়াতের উদ্বেগ

Link Copied!

jamat-logoনিজস্ব প্রতিবেদক : টেকনাফ থেকে বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী ধরে নিয়ে যাওয়ার তিন দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে ছেড়ে না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।
শনিবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘টেকনাফের নাফ নদী থেকে বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী। তিন দিন অতিবাহিত হওয়ার পরও তারা আবদুর রাজ্জাককে ছেড়ে দেয়নি। উল্টো তাকে হাতকড়া পরিয়ে আটকে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘বিজিবির সদস্যের প্রতি এ আচরণ চরম ধৃষ্টতামূলক, আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং মানবতাবিরোধী কাজ। এর মাধ্যমে শুধু বিজিবিকেই নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে অপমান করা হয়েছে। মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক বিজিবি সদস্য অপহরণ ও তাকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের তৎপরতা মোটেই সন্তোষজনক নয়।’
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আরো বলেন, ‘সরকার বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে দ্রুত উদ্ধারের জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা সরকারের এ ভূমিকার নিন্দা জানাই। তাকে অবিলম্বে নিজ দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’