ঢাকাSaturday , 20 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র-গুলিসহ আটক ২

Link Copied!

Atokপাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
শুক্রবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সদর উপজেলার চর ঘোষপুর স্কুলপাড়া গ্রামের কাশেম মালিথার ছেলে বাবু মালিথা (২২) ও একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হাকিম (২৩)।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আজমল হোসেন জানান, দুইজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী নাশকতার উদ্দেশে উপজেলার কৃষ্ণদিয়ার পাড়া (মুজিব বাঁধ) এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, ৩টি গুলি ও একটি ফ্রিডম ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।