নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যাক্ত একটি লাগেজ তল্লাশি করে এক লাখ টাকা মূল্যমানের ৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার পৌনে ২টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপি এলাকায় পড়ে থাকা লাগেজ থেকে সিগারেটগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার।
পাকিস্তান থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৪৬ নম্বর ফ্লাইটে সিগারেটগুলো বাংলাদেশে নিয়ে আসেন এক যাত্রী। তবে ওই যাত্রীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তানজিনা আক্তার।

