ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Link Copied!

armsখুলনা প্রতিনিধি : খুলনায় সজীব আকন্দ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লবনচরা থানার রূপসী রূপসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব আকন্দ গল্লামারী এলাকার মুহাম্মদনগরের নজরুল ইসলামের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের কর্মী।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, রূপসী রূপসা এলাকার খাল পাড়ে আহত অবস্থায় সজীব আকন্দকে দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সজিব আকন্দ নিজেও হত্যাসহ একাধিক মামলার আসামি। কিছুদিন আগে তিনি একটি হত্যা মামলায় জেল থেকে বের হয়েছেন বলেও জানান ওসি।