ঢাকাFriday , 19 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বনানীতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৩

Link Copied!

Trakনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী ফ্লাইওভারে নিচে বালুবাহীট্রাক ও মুরগিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও আহত হয়েছেন আরো তিন জন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আরিফ (২৪), মিজানুর (২৫) ও শামীম (২৩)। আহতরা হলেন- আশিক, সেলিম ও একদিল। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢামেকে চিকিৎসাধীন আহত আশিক জানান, সকালের দিকে তাদের ট্রাকের চালক আরিফ ও অপর হেলপার শামীম কুড়িল বিশ্বরোড থেকে ট্রাকে মাটি আনলোড করে ধানমণ্ডি ৩২ এ যাচ্ছিল। সকাল সাড়ে ৫টায় বনানী ফ্লাইওভারের ঢালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোট ৬ জন আহত হয়।
গুরুতর আহত আরিফ, শামীম ও মিজানুরকে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।