নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ভাড়াটে খুনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ৩টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

