ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র ঠেকিয়ে ৯ লাখ টাকা ছিনতাই

Link Copied!

Chintaiগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পৃথক দুটি স্থান থেকে অস্ত্র ঠেকিয়ে নয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বাসন সড়ক এলাকায় এবং টঙ্গীর মুদাফা এলাকায় এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার যমুনা ওয়েল্ডিং অ্যান্ড ইলেক্ট্রিক কোম্পানির সহকারি ব্যবস্থাপক আশরাফ আলী জানান, দুপুরে ডাচ বাংলা ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখা থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন তিনি। চৌরাস্তা থেকে বাসযোগে বাসন সড়ক এলাকায় নামলে একদল ছিনতাইকারী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখরও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, টঙ্গীর মুদাফা এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা উত্তোলন করে ফিরছিলেন বিকাশের দুই কর্মচারী আনোয়ার ও সাইদুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা তাদের বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয়।