ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে বন্ধ থাকবে খোঁড়াখুঁড়ি

Link Copied!

asaduzzaman-miaনিজস্ব প্রতিবেদক : রমজানে রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগ বন্ধে ঢাকা ওয়াসা এবং ঢাকার দুই সিটি মেয়রকে অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকালে ডিএমপির সদরদপ্তরে টহল গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দুই সিটির মেয়র এ বিষয়ে ডিএমপিকে আশ্বস্ত করেছে জানিয়ে তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার দুই সিটি মেয়রের সঙ্গে বৈঠক হয়েছে। রমজানে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে তারা ডিএমপিকে আশ্বস্ত করেছেন।’
এ সময় তিনি রা্জধানীর তীব্র যানজট নিয়েও কথা বলেন। আছাদুজ্জামান বলেন, ‘মগবাজারের যানজট রাজধানীর বিষফোঁড়া। মগবাজারের কারণেই পুরো নগরীতে যানজট ছড়িয়ে পড়ে। এই এলাকার যানজট নিরসনে ডিএমপি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।’
এছাড়া রাজধানীর যান চলাচলে নির্বিঘ্ন করতে মূলসড়ক জুড়ে যাতে কোনো ইফতারির দোকানপাট না বসে সে জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে নির্দেশনাও দেয়া হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার দেশের নিরাপত্তা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘২০২১ সালের ভিতরে দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ বাড়বে না। আর বিদেশি বিনিয়োগ না বাড়াতে পাড়লে দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা যাবে না।’
Feni-Road-Picতিনি আরো বলেন, ‘শুধু পুলিশের একার পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত কবরা সম্ভব নয়। জনগণের সার্বকি নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের মাঝেও নিরাপত্তা বোধ সৃষ্টি করতে হবে।’অনুষ্ঠানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক নাজেম নিয়াজ এ সময় কমিশনারের হাতে টহল গাড়ির চাবি তুলে দেন।