ঢাকাThursday , 18 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ার কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে
শিক্ষক নিয়োগে অর্থবাণিজ্যের অভিযোগ

Link Copied!

Tetuliaতেঁতুলিয়ার (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা ও কৃষি বিষয়ে সহকারী ২ শিক্ষক পদে লোক নিয়োগের জন্য নামসর্বস্ব একটি পত্রিকায় সুকৌশলে (এলাকায় আসে না) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ কোন সদস্যই ঐ পত্রিকাটি হাতে পাননি। এমনকি কোথায়, কিভাবে ২ জন শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হলো তারা কেউ জানেন না বলে জানান। আবেদনের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরেও পত্রিকাটি ঐ মাদ্রাসার ম্যানেজিং কমিটির কোন অভিভাবক সদস্যগণ পায়নি মর্মে অভিযোগ করেছেন। ইতোপূর্বেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একই কায়দায় বিজ্ঞাপন প্রচার করা হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজনের সাথে কথা বললে তিনি এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তেমন কিছু জানাতে পারেনি। আর তবে রেজুলেশনে কোন্ পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে তা গোপন রাখা হয়। শুধুমাত্র প্রধান শিক্ষক ছাড়া কমিটির কাউকেই জানানো হয়নি। এ দুই শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য হয়েছে বলে জানান। ১২ জুন শুক্রবার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে মাত্র পরীক্ষার নামে এ ২ শিক্ষক নিয়োগের মাধ্যমে ৯ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে নেওয়া হয়। প্রধান শিক্ষক, মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতা এ ভাগ বাটোয়ারার সহিত জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে তেঁতুলিয়া ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন এর কার্যালয়ে গিয়ে আলাপকালে তিনি জানান, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি সদয় অবগত করা হয়নি। তবে কোন অভিযোগ পেলে বিষয়টি তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
জানা যায় মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে, বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় স্বচ্ছতার সহিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তালিকাভুক্ত অনুমোদিত পত্রিকায় শুধুমাত্র শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হলেও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন নীতিমালা অনুসরণ করেননি বলে জানা গেছে। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দেয়াল বোর্ড, সহকারী কমিশনার (ভূমি), থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে সদয় অবগত করে বিজ্ঞপ্তিটি তাদের দেয়াল বোর্ডে টাঙিয়ে দিতে হবে। এ ছাড়াও যে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঐ ওয়ার্ডের ইউপি সদস্যকেও নিয়োগ বিজ্ঞপ্তি কপি দিয়ে অবগত করতে হবে। ঐ ইউপি সদস্য একজন গ্রাম পুলিশের মাধ্যমে গুরুত্বপূর্ণ হাটবাজারগুলোতে বিজ্ঞপ্তি জনসম্মুখে প্রকাশ করিবেন। কিন্তু কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ছাদ্দাকাস গোপন বিজ্ঞপ্তির মাধ্যমে তার পছন্দমত এই ২ শিক্ষক নিয়োগ দেন। ৯ লক্ষ টাকা চুক্তিবদ্ধ করে ডোনেশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের তথ্য ফাঁস হয়ে গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক নিয়োগ এক পরীক্ষার্থী অভিযোগ করে জানান, নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের পর ৭ জন চাকরির জন্য আবেদন করে। কিন্তু আবেদনকারীদের মধ্যে ২ জনকে আগে থেকেই ঠিক করে ৯ লাখ টাকা ডনেশন নিয়ে চাকুরি নিশ্চিত করেছেন। এর কারণ হিসেবে অর্থ বাণিজ্যের মাধ্যমে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার নিজস্ব পছন্দ মত প্রার্থী নিয়োগ দেন। যা ঐ এলাকায় হৈ চৈ শুরু হয়েছে। নাম না প্রকাশে স্থানীয় এক সচেতন নাগরিক জানান, শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য হয়েছে।
এ ব্যাপারে ঐ এলাকার গ্রাম্য পুলিশ ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এ বিষয়ে আমরা কিছুই জানি না। কিভাবে পরীক্ষা ও নিয়োগ করা হলো এসব কিছুই জানি না। তবে ডোনেশন চুক্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে জানেন বলে জানান। এ ছাড়াও একটি গোপন সূত্রে জানা গেছে, ঐ বিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের কোন বিষয় না থাকলেও ঐ বিষয়ে শিক্ষক দেখিয়ে বেতন উত্তোলন করা হয়েছে। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আক্তার পারভীন বানুর সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক নিয়োগে উৎকোচ নেওয়ার কথা অস্বীকার করেন। এবং ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদ্দাকাছ আলীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, শিক্ষক নিয়োগ হয়েছে। তবে কোন অর্থ বাণিজ্য হয়নি। পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হয়েছে। তাই এখানে কোন উৎকোচ বা ডনেশনের সুযোগ নেই।