ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবে থেকে রোজা, সন্ধ্যায় জানাবে কমিটি

Link Copied!

romadanনিজস্ব প্রতিবেদক : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বুধবার সন্ধ্যায়। ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর হচ্ছে- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭।