ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজিপির গুলিতে বিজিবি সদস্য বিদ্ধ, ধরে নিয়ে গেছে একজনকে

Link Copied!

Bangladeshi-কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) এক সদস্য বিদ্ধ হয়েছেন। এছাড়া অপর এক সদস্যকে ধরে নিয়ে গেছে বিজিপি।
বুধবার ভোরে উপজেলার নাফ নদীর দমদমিয়া পয়েন্টের বিপরীতে লালদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিজিবি সদস্য হলেন সিপাহী বিপ্লব (২১) ও ধরে নিয়ে যাওয়া সদস্য হলেন নায়েক রাজ্জাক।
বিজিবি কক্সবাজার সেক্টরের জি ২ মেজর আমিনুল ইসলাম জানান, ভোরের দিকে বিজিবির একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল। তখন বিজিপি বাংলাদেশে অংশের জলসীমায় একটি ট্রলারে তল্লাশি করছিল। বিজিবি তাদের সেখান থেকে চলে যেতে বললে তারা বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নৌযানে তোলার চেষ্টা করে। সে সময় বাধা দেন বিজিবির অন্য সদস্যরা। এক পর্যায়ে বিজিবিকে লক্ষ্য করে বিজিপি সদস্যরা গুলি করলে সিপাহি বিপ্লব গুলিবিদ্ধ হন। তারা এর মধ্যে নায়েক রাজ্জাককে ধরে নিয়ে চলে যায়।
গুলিবিদ্ধ বিপ্লবকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ বিজিবির কর্নেল খালেকুজ্জামান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের জন্য বিজিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।