ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষক এএসআই কলিমুর গ্রেপ্তার

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নারী পুলিশকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এএসআই কলিমুর রহমানকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার ওসি কাজী মফিদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে।’
গত ১০ জুন সাবেক স্বামী কর্তৃক গণধর্ষণের শিকার হন তুরাগ থানার নারী পুলিশ কনস্টেবল ফারিয়া (ছদ্মনাম)। পরে ওই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ধর্ষিতার সাবেক স্বামী খিলগাঁও থানার এএসআই কলিমুর রহমানকে। এছাড়াও অজ্ঞাত আরো তিনজনকে মামলায় আসামি করা হয়েছে।
তবে মামলা হওয়ার পর থেকে এএসআই কলিমুর আত্মগোপনে চলে যান।