ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কদমতলী ও চকবাজারে বিলবোর্ড উচ্ছেদ চলছে

Link Copied!

billboardচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর সুবজ গ্রাস করা বিলবোর্ড সন্ত্রাসের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে নগরীর চকবাজার ও কদমতলী এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন ও রেলওয়ে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর চকবাজার কাতালগঞ্জ এলাকায় বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। এসময় সিটি করপোরেশের কর্মকর্তা ও সিএমপির একটি দল তাকে সহযোগিতা করছেন।
অন্যদিকে রেলওয়ের উদ্যোগে নগরীর কদমতলী এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে তাকে সহযোগিতা করছে রেলওয়ের এস্টেট বিভাগ ও সিএমপির একটি দল।