ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আমিসহ দেশের সবাই খুশি’

Link Copied!

mahbube-alamনিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আপিল বিভাগ মুজাহিদের ফাঁসি বহাল রাখায় আমিসহ দেশের সবাই খুশি।’
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সাংবাদিক সিরাজউদ্দীনসহ বুদ্ধিজীবীদের হত্যার ব্যাপারে আল বদর বাহিনীর নেতা হিসেবে মুজাহিদ উস্কানিমূলক বক্তব্য-বিবৃতি দিয়েছেন। বদর বাহিনীর ক্যাম্পে গোলাম আজম এবং মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নিয়মিত যাতায়াত করতেন।’
রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পরে রিভিও করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই আপিল বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।