আবুণ হায়াত বাচ্চু, সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি বিদেশী মালিকানাধীন ক্লার্ক এনার্জির নতুন সার্ভিস ফ্যাসিলিটির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন সিএমজি এর শুভ উদ্ধোধন করেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা,এনামুর রহমান ও ক্লার্ক এনার্জির এর চেয়ারম্যান জিম র্ক্লাক।
এসময় প্রধান অতিথি ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন সিএমজি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সহায়ক যন্ত্রপাতির সার্ভিস এর জন্য ক্লার্ক এনার্জি বিনিয়োগ করেছে যা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে কার্যকরি ভূমিকা পালন করবে এবং দেশ ব্যাপী স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহে সাহায্য করবে। যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে কাজ করার এটিএকটি চমৎকার উদাহরন যা পরবর্তীতে দেশের উন্নয়নে সহায়ক হবে।এসময় অনুষ্ঠানে ক্লার্ক এনার্জির উর্ধ্বতন কতৃপক্ষ উপস্থিত ছিলেন।
১৫-০৬-১৫

